ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জঙ্গি’ আয়েশা জান্নাত আসলে প্রজ্ঞা দেবনাথ

বাংলাদেশের রাজধানী শহর ঢাকার সদরঘাট এলাকায় থেকে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নবা জেএমবি-র অন্যতম সদস্য আয়েশা জান্নাত মােহনা ওরফে জান্নাতুত তাসনিম নামে ২৫ বছরের তরুণী। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ধৃত জান্নাত ধর্মান্তরিত মুসলিম, আদতে তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালিতে। তার পূর্ব নাম প্রজ্ঞা দেবনাথ। ধৃত ‘জঙ্গি’র পিতা – মাতা জানে না জঙ্গি কিংবা জেএমবি কাকে বলে। তবে তাদের মতে, অপরাধী হলে অবশ্যই তার শাস্তি হােক। মেয়ে যদি সত্যিই জঙ্গি হয়, দেশদ্রোহিতার অপরাধে জড়িত হয়, তাহলে তার শাস্তি হােক। মেয়ের গ্রেপ্তারের খবর শুনে কাঁদতে কাঁদতে এমনটাই দাবি করলেন ধৃত জঙ্গির মা গীতা দেবনাথ ও বাবা প্রদীপ দেবনাথ। ধনেখালির মেয়ে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশে গ্রেফতারের খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই শনিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রজ্ঞার মা গীতা দেবী জানান, গত চার বছর মেয়ের সঙ্গে তাদের পরিবারের কোনও যােগাযােগ নেই। জেএমবি একটা জঙ্গি দল, সেসবের কিছুই জানেন না। আর ওই দলে নাম লেখানাের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তবে মেয়ের গ্রেফতারের খবর শুনে প্রজ্ঞার মা-বাবা এক বাক্যে দাবি করেন, যদি সত্যিই তাই হয় তাহলে তার মেয়ের যথােপযুক্ত শাস্তি হােক। প্রজ্ঞার মা – বাবা আরও জানান, কলকাতায় কাজ করতে যাচ্ছি বলে ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর সকালে প্রজ্ঞা বাড়ি থেকে বের হয়। তারপর আর সে বাড়ি ফিরে আসেনি। আত্মীয় – স্বজন থেকে শুরু করে চারিদিকে খোঁজখবর করে তার কোনও হদিশ পাওয়া যায়নি। দীর্ঘ কয়েক দিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ একদিন প্রজ্ঞা তার মাকে ফোন করে। প্রজ্ঞা তার মাকে জানায় সে ইসলাম গ্রহণ করেছে। বাংলাদেশের ঢাকায় রয়েছে। মেয়েকে অনেক বুঝিয়েও বাড়ি ফিরিয়ে আনা যায়নি বলে জানান প্রজ্ঞার মা-বাবা। শনিবার সকালেই প্রতিবেশীরা সংবাদমাধ্যমের দ্বারা জানতে পারে ধনেখালির প্রজ্ঞা বাংলাদেশের সদরঘাট এলাকায় সেদেশে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এই খবর প্রতিবেশীদের কাছে শুনে কান্নায় ভেঙে পড়েন প্রজ্ঞার মা গীতা দেবনাথ। আরও জানা গেছে , প্রজ্ঞার দাদু দেবেন্দ্র দেবনাথ কনস্টেবলের চাকরি করতেন। ২০১০ সালে তিনি মারা মান। তারপর থেকেই তাদের সংসার অর্থ সংকটের কবলে পড়ে। সংসার চালাতে বাবা প্রদীপ দেবনাথ দিনমজুরির কাজ শুরু করেন। মা পাড়ায় পাড়ায় ঘুরে জামা কাপড় বিক্রি করেন। এক ছেলে ও এক মেয়ের লেখা পড়ার খরচ জোগাতে তাদের কালঘাম ছুটে যেত। তবুও তারা হাজাৱো কষ্ট করে ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিলেন। প্রজ্ঞা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বিভাগে পাশ করেন। ধনেখালি কলেজে সংস্কৃত অনার্স নিয়ে ভর্তি হয়। তৃতীয় বর্ষের পড়াশােনা শেষ না করেই সে বাড়ি ছেড়ে চলে যায়। স্থানীয় সুত্রে জানা গেছে, কলেজে পড়াশােনা করার সময়ই প্রজ্ঞা কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তাদের পাড়াতে বেশকিছু বহিরাগতদের আনাগােনা শুরু হয়। প্রতিবেশীরা বাধা দিলে বহিরাগতদের আনাগােনা কমে যায়। অনেক রাত পর্যন্ত প্রজ্ঞা বাড়ির বাইরে থেকে ফোনে কাদের সঙ্গে কথােপকথন করতেন। প্রজ্ঞা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় আয়েশা জান্নাত মােহনা। শুক্রবার তাকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে। তাকে জেরা করে বাংলাদেশের পুলিশ কর্তারা নাকি জানতে পারেন আয়শা জান্নাত মােহনা জেএমবির নারী বাহিনীর সদস্যা। তিনি আসলে প্রজ্ঞা দেবনাথ ভারতীয় এবং হিন্দু ধর্মাবলম্বী। পশ্চিমবঙ্গে তার নিয়মিত যাতায়াত ছিল। ধনেখালিতে প্রজ্ঞার পাড়া প্রতিবেশীরা বুঝে উঠতে পারেনি প্রজ্ঞা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, ইদানীংকালে বেশকিছু হিন্দু তরুণ – তরুণীর মুসলিম জঙ্গি সংগঠনগুলাের সঙ্গে জড়িত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে কাশ্মীরের এক হিন্দু যুবককে গ্রেফতার করা হয়, যে একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়া একজন শিখ পুলিশ অফিসারকে আটক করা হয়েছে জঙ্গিদের সঙ্গে যােগসাজশের অভিযােগে।