লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ‘ফাইটার্স অফ হিউম্যানিটি’ সংগঠনের উদ্যোগে ৫০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার, সহকারী শিক্ষক গোবিন্দ রায়, সহকারী শিক্ষক লিমন সরকার, সাংবাদিক আজিজুল ইসলাম বারী, ফাইটার্স অফ হিউম্যানিটি
সংগঠনের উপদেষ্টা সাব্বির আহমেদ লাভলু, সভাপতি সোহানুর রহমান, সহ- সভাপতি রেজওয়ানুল কবির রাসেল, সম্পাদক গোলাম মোক্তাদির, সহ- সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শাকিলসহ স্থানীয় শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।