ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে ৩০ হাজার মশারি বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

ডেঙ্গু প্রতিরোধে ভাসমান মানুষের মাঝে মশারি বিতরণ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বাসন্তী প্রজেক্টের নারী স্বেচ্ছাসেবীরা এ মশারিগুলো তৈরি করেছেন।

রাজধানী ঢাকার গুলিস্তান, মগবাজার, মতিঝিল, মিরপুর, এয়ারপোর্ট, কমলাপুর রেলওয়ে স্টেশন, ফার্মগেট, গ্রিনরোড, পলাশী, কাকরাইল, শিশু হাসপাতাল এলাকা ও সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকার ভাসমান মানুষের মাঝে মশারিগুলো বিতরণ করা হচ্ছে।

টানা বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশংকা থাকায় বিশেষ ডিজাইনে তৈরি করা প্রায় ৩০ হাজার মশারি পর্যায়ক্রমে বিতরণ করা হবে।