ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে একজনের মৃত্যু হয়েছে।

মৃত আমিরুল ইসলাম (৫৫) সদর উপজেলার ধাক্কামাড়া গ্রামের কসিমউদ্দিনের ছেলে।

পরিবার জানায় যে জ্বর, সর্দি ও ডায়াবেটিসে আক্রান্ত আমিরুল স্থানীয়ভাবে চিকিৎসা করেছেন। বুধবার গভীর রাতে তিনি বাড়িতে মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, মৃত ব্যক্তি ও তার পরিবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।