ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন।

নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৬ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৬১টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৯১ হাজার ৩৪টি।

নতুন করে মারা যাওয়া ৫০ জনের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৯ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ৩০ শতাংশ।

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৩০ শতাংশ।