ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে দগ্ধ: ভাইয়ের পর চলে গেল ছোট্ট জান্নাতও

রাজধানীর বংশাল এলাকায় বৃহস্পতিবার আগুনে পুড়ে আহত চার বছরের এক মেয়ে শিশু শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে।

নিহত জান্নাত মো. জাবেদের মেয়ে।

বৃহস্পতিবার কসাইটুলি এলাকায় একটি দোতলা বাসার নিচ তলায় আগুন লাগলে জান্নাতের ভাই মারা যায় এবং জান্নাত তার বাবা-মাসহ আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শরীরের ৬০ শতাংশ পুড়ে আহত জান্নাত ভোরে মারা যায়।