ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আক্রান্তের শীর্ষে দক্ষিণ আমেরিকা

করোনা মহামারিতে থমকে গেছে বিশ্ব। পৃথিবীতে যত মহামারি এসেছে তার মধ্যে করোনা আলোচিত ভয়াবহ! তবে এর তীব্রতার চেয়ে আতঙ্ক কয়েকগুন বেশি। করোনার কারণে অনেক দেশে চলছে লকডাউন। বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাচ্ছে না কেউ। বাড়িতে বসে অনেকে অফিসের কাজও করছে। তবে এতো কিছুর মূলে করোনা ভাইরাস। প্রতি মুহূর্তে মোর পাল্টাচ্ছে ভাইরাসটি।

সারা বিশ্বে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তার বেশিরভাগই আমেরিকার। যুক্তরাষ্ট্র ও কানাডায় যতো করোনা আক্রান্ত হয়েছে, দক্ষিণ আমেরিকা একাই এই সংখ্যাকে পেছনে ফেলেছে। দক্ষিণ আমেরিকায় বর্তমানে ৪৩ লাখ ২৭ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর যুক্ত রাষ্ট্র ও কানাডা মিলে ৪৩ লাখ ৮ হাজার ৪৯৫ জন। যা গোটা বিশ্বের তুলনায় ২৬ দশমিক ৮৩ শতাংশ। করোনা বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রই।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,আর মৃতের সংখ্যা ৯২৯ জন বেড়ে এক লাখ ৪৫ হাজার ৯৪২ জনে গিয়ে দাঁড়িয়েছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মহামারী শুরুর পর শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছতে সময় লেগেছিল ৯৮ দিন। আর এখন মাত্র ১৬ দিনেই সংক্রমণ ৩০ লাখ থেকে বেড়ে ৪০ লাখ হয়েছে। সংক্রমণের এই হার বলছে, প্রতি ৮২ জন মার্কিনির মধ্যে অন্তত এক জন কোনও না কোন সময় ভাইরাস আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে গড়ে প্রতি ঘণ্টায় এখন দুই হাজার ৬০০’রও বেশি মানুষ ভাইরাস সংক্রমিত হচ্ছে। মহামারী বিস্তারের শুরুর দিকে সবচেয়ে খারাপ অবস্থা ছিল নিউ ইয়র্কে। সেখানে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দেশে।