ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরে আ.লীগ সভাপতি গ্রেফতার

ফরিদপুর শহর আ.লীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভীকে (৬১) দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শহরের চর কমলাপুর এলাকায় লেভীর বাসা সংলগ্ন চেম্বার থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, সিআইডি’র মানি লন্ডারিং মামলায় প্রধান আসামি রুবেল-বরকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাজমুল ইসলাম লেভীর সম্পৃক্ততার প্রেক্ষিতে শুক্রবার দুপুরে (সাড়ে ১২টা) ফরিদপুর শহরের চরকমলাপুর নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত ২৬ জুন দুই হাজার কোটি টাকা অবৈধ অর্থ ও সম্পদ আয় ও পাচারের অভিযোগ এনে ঢাকার কাফরুল থানায় মামলাটি করেন। মামলাটির বাদি সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।