ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্ধবীকে আপন করে নিলেন চাহাল

দীর্ঘদিনের বান্ধবীকে একেবারে আপন করে নিলেন ভারতীয় স্পিনার য়্যুজভেন্দ্র চাহাল। স্ত্রী কোরিওগ্রাফার ধানাশ্রী ভার্মাও ভারতীয় মিডিয়ায় বেশ পরিচিত মুখ।

শনিবার (৮ আগস্ট) টুইটের মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চাহাল।

বর্তমানে আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই লেগস্পিনার। এবারের সংস্করণে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলবেন চাহাল। খেলা হবে আরব আমিরাতে।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৫৩ দিন দীর্ঘ এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটাররা তাদের স্ত্রী কিংবা বান্ধবীকে কাছে রাখতে চাইলে নিজের পকেটের টাকা খরচ করেই রাখতে হবে। সে হিসেবে চাহাল তার নতুন সঙ্গীনিকে নিয়ে আরব আমিরাতে যাবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এই লেগস্পিনার ভারতের জার্সিতে সবশেষ ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেছেন। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার এই পর্যন্ত ৫২টি ওয়ানডে ও ৪২ টি টি-২০ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাট মিলিয়ে তার উইকেট সংখ্যা ১৪৬টি।