ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি জ‌মি-বাড়ি আত্মসাৎ: জাপা সাংসদ ফিরোজের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর ধানমণ্ডির আবা‌সিক এলাকার এক বিঘা সরকারি জ‌মি জাল জা‌লিয়া‌তি করে আত্মসাৎ করায় জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফি‌রোজ রশীদের বিরু‌দ্ধে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রে‌ছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার (১০ আগস্ট) আদালতে দুদকের উপ-পরিচালক মো জাহাঙ্গীর আলম এই অভিযোগপত্র দাখিল করেন।

২০১৬ সালের ৬ এপ্রিল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদক পরিচালক (সাবেক উপপরিচালক) জুলফিকার আলী বাদি হয়ে মামলা করেন। মামলা করার ৪ বছর পর চার্জশিট দাখিল করা হলো।

চার্জশিটে বলা হয়েছে, ১৯৫১ সালের ৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোডে অবস্থিত এক বিঘা আয়তনের সরকারি জমিসহ বাড়ি যা তৎকালীন কানাডার হাইকমিশনার মোহাম্মদ আলীর অনুকূলে বরাদ্দ দেয়া হয়।

পরে মরহুম মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী বেগম আলিয়া মোহাম্মদ আলী, ছেলে সৈয়দ মাহমুদ আলী ও মেয়ে সৈয়দা মাহমুদা আলীর নামে হস্তান্তরে অনুমতিসহ ১৯৭০ সালের ৩০ মে নামজারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৭০ সালের ২২ মে মন্ত্রণালয় থেকে তাদেরকে হস্তান্তরের অনুমতি দেয়া হয়। কিন্তু ১৯৭৯ সালের ১৬ আগস্টে সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ রেজিস্ট্রিকৃত ডেড অব এগ্রিমেন্ট ফর সেল নম্বর- ৩১১৫৪ দলিলে ভূয়া দাতা বেগম আলীয়া মোহাম্মদ আলী ও সাক্ষী কাজী আরিফুর রহমান সাজিয়ে ও কাগজপত্রে দেখিয়ে ওই সময়ের তৎকালীন জেলা রেজিস্ট্রার এম আহমেদের সহযোগিতায় উক্ত সম্পত্তি দখল করেন।