ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালনে গরিমশি

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালনে গরিমশির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হারুনুর রশিদ এর বিরুদ্ধে। পরবর্তীতে শিক্ষার্থী অভিভাবক, কমিটির সভাপতি ও স্থানীয়দের চাপে তরিঘরি করে দায়সারা ভাবে দিবস পালন করেছে। তবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবী স্বল্প পরিসরে দিবসটি পালন করেছেন তারা। সরে জমিন গিয়ে দেখা যায, বিদ্যায়ের সম্মুখে জাতীয় পতাকা অর্ধ্ব নমিত রয়েছে আর বিদ্যালয়ের ভবনের সাথে জাতীয় শোক দিবসের একটি ব্যানার লাগানো রয়েছে। এই সময় শিক্ষার্থী অভিভাবক, কমিটির সদস্য ও স্থানীয়রা জানায় বিদ্যালয়ের পক্ষ থেকে সকাল ১০টা পর্যন্ত বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয় নাই। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হয়। পরে তরিঘরি করে ব্যানার করে এবং শিক্ষক কর্মচারীদের ডেকে সংকর্ণ ভাবে অনুষ্ঠান করে। অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষার্থীদের কোন উপস্থিতি ছিল না। এই বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. সফিকুল ইসলাম বলেন, লোকজন এসে জানায় বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে কোন অনুষ্ঠান হয় না। এই শুনে ১০টার দিকে বিদ্যালয়ে যাই। দেখি দপ্তরী আ. জলিল সেখানে উপস্থিত আছে তবে বিদ্যালয়ের সকল অফিস ও শ্রেণী কক্ষ বন্ধ। অনুষ্ঠান হওয়ার কোন পূর্ব প্রস্তুতিও নাই। পরে বিষয়টি সভাপতিকে জানাই। সভাপতি প্রধান শিক্ষকের সাথে কি নালাপ করছে তা জানিনা। এর কিছুক্ষণ পরেই শিক্ষক ও কর্মচারীরা এসে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে। হয়তো সেখানে ঘরোয়া ভাবে কোন অনুষ্ঠান করেছে। সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক খোকন ফরাজী বলেন, এই অনুষ্ঠান থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বিদ্যালয়ে আজ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত হয় নাই শুনে আমি নিন্দা প্রকাশ করছি। বিষয়টি দুঃখজনক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিয়ে ১১টার দিকে মিলাদ ও দোয়া করি। করোনার কারনে শিক্ষার্থীদের বিষয়টি অবগত করতে পারি নাই তাই আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয় নাই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অলিউর রহমান ফরাজী বলেন, এলাকা থেকে লোকজন ফোনে জানায়, ‘বিদ্যালয়ের উন্নতি ও সঠিকভাবে পরিচালনার জন্য আপনাকে সভাপতি করা হয়েছে। এখতো দেখছি বিদ্যালয়ে জাতির জনকের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানই পালন হয়না। এই শুনে আমি প্রধান শিক্ষকের সাথে আলাপ করি। পরে শুনেছি প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক কর্মচারীদের ডেকে মিলাদের আয়োজন করেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, আমি আগেই সংবাদ পেয়েছি চিতলিয়া সমিতারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালন করে নাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করব।