ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণ: ডিএসসিসিতে ৩২ হাজার টাকা জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত দ্বিতীয় দিনের চিরুনি অভিযানে সোমবার মোট ১০৩টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে।

এর মধ্যে পাঁচটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় পাঁচ মামলা দায়ের ও সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিএসসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এর কলাবাগান, অঞ্চল-২ এর নয়াপল্টন এবং অঞ্চল-৩ এর লালবাগ ও আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অঞ্চল-১-এ ভ্রাম্যমাণ আদালত ২৩টি স্থাপনা পরিদর্শন করেন এবং দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-২-এ ভ্রাম্যমাণ আদালত ২৪টি স্থাপনা পরিদর্শন করে এবং দুটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় এবং দুটি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পরিলক্ষিত হয়। এ সময় দুটি মামলা দায়ের ও ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে অঞ্চল-৩-এ ভ্রাম্যমাণ আদালত ৫৬টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় একটি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল এবং একটি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে পাওয়া যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।