ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইদা খানম তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে মঙ্গলবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি এক শোকবার্তায় বলেন, সাইদা খানম তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে পদকপ্রাপ্ত সাইদা খানম সোমবার রাত ৩টার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।