ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজিজুর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশ ও জাতির কল্যাণে এ বর্ষীয়ান জননেতার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আড়াইটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।