রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে অভিযান চালাচ্ছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, টেস্টিং কিট ব্যবহার ও অন্য হাসপাতাল থেকে রোগিদের বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে নিজেদের প্যাডে রিপোর্ট দেয়ার অভিযোগ পেয়েছে র্যাব।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের টাস্কফোর্স সমন্বিতভাবে এই অভিযানে অংশ নিয়েছে।
অভিযান চলাকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ব্রেকিংনিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং নানা অভিযোগে থেকে এ অভিযান চালানো হচ্ছে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে পরীক্ষার জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রি-,এজেন্ট পাওয়া গেছে। এছাড়া ল্যাবেও অনিয়ম পাওয়া গেছে। বিস্তারিত তথ্য অভিযান শেষে জানানো হবে।
ব্রেকিংনিউজ/টিটি/ এসএ