ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে বঙ্গবন্ধু কর্নার স্থাপনে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের বই কেনায় দুর্নীতির অভিযোগ তদন্তে বুধবার একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি চার সদস্যের উপ-কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু কর্নারের জন্য বেশি দামে বই কেনা হয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত পুস্তক ক্রয়ের অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু। এর অন্যান্য সদস্যরা হলেন- সংসদ সদস্য আলী আজম, বেগম শিরীন আখতার ও মো. মোশারফ হোসেন।