ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করতোয়া নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে রবিবার দুপুরে এক সার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লিটন রাজভর উপজেলার কুঠিবাড়ির বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, শনিবার রাত থেকে লিটন রাজভর নিখোঁজ হন। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। আজ দুপুরের দিকে বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে লিটন রাজভরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ওসি জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে লিটন রাজভর আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।