ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কিশোরকে খুন করে মোটরসাইকেল ছিনতাই

রাজধানীর ওয়ারী এলাকায় এক কিশোরকে কুপিয়ে হত্যা করে রবিবার তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে কয়েকজন দুর্বৃত্ত।

এসময় দুর্বৃত্তদের আঘাতে তার চাচাতো ভাইও আহত হয়।

নিহত মুন্না (১৭) মনিরুল ইসলামের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বিকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মুন্না ও তার চাচাতো ভাই শাহিনকে থামতে বলে কয়েকজন দুর্বৃত্ত।

এসময় ডাকাতরা তাদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় বলে জানান তিনি।

পরে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আনার পথে মুন্না মারা যান বলে জানান বাচ্চু মিয়া।