ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন ১২ নভেম্বর

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে সোমবার জানিয়েছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর।

আরও পড়ন: সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম মারা গেছেন

আ’লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন মারা গেছেন

গত ১ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মাদ নাসিমের মৃত্যুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জ-১ আসনটি শুন্য হয়। অপরদিকে, গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুর মধ্যে দিয়ে ঢাকা-১৮ আসনটি শুন্য হয়।