ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে নাহারুল ইসলাম (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাহারুল ইসলাম সিরাজনগর এলাকার মধ্যপাড়ার মৃত ছৈয়দ আলীর ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ ছিলেন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল হক মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।