ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরেবাংলা অ্যাওয়ার্ড পেলেন দুমকি প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ জসিম

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণবঙ্গ কৃষি কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ও প্রেসক্লাব দুমকির সভাপতি মো. জসিমউদ্দিন সুমন শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন ও স্বাধীনতা স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক অনুষ্ঠানে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মাদ আতাউল্লাহ খান, মহাসচিব এমএইচ আরমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু এ অ্যাওয়ার্ড তুলে দেন।
শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় জসিমউদ্দিন সুমনকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, প্রচার সম্পাদক মো, সাইফুল ইসলাম প্রমুখ।