ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কারী মইনুল হোসেনকে আহ্বায়ক, জায়েদ আহম্মেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আরমান হোসেন হাবিবকে সদস্য সচিবসহ ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।