ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভারের মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভার ডিলেস প্রিন্স মৃত্যুবরণ করেছেন। যুক্তরাজ্যের কার্ডিফে নিজ বাড়িতে গত শুক্রবার তিনি ৮৮ বছর বয়সে মারা যান।

ডিলেস প্রিন্স বিশ্বের বিভিন্ন স্থানে একা সর্বোচ্চসংখ্যক স্কাইডাইভ দিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নেন। খবর বিবিসির।

একটি দাতব্য সংস্থার তহবিল গঠনের জন্য ৫৪ বছর বয়সে সর্ব প্রথম স্কাইডাইভিং শুরু করেন।

পরে ৩ দশকে তিনি একা এক হাজার ১৩৯টি স্কাইডাইভ দিয়েছেন। ২০১৩ সালে ৮১ বছর বয়সে স্কাইডাইভ দিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভারের দকমা জিতেন।