ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে নিজেই বিস্ময়ের ঘোরে সিওনতেক

ফরাসি ওপেনে সোফিয়া কেনিনকে হারিয়ে পোল্যান্ডের হয়ে প্রথম গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হন ইগা সিওনতেক। গত রাতেই তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির ফুটবল তারকা রবার্ট লেওয়ানডোস্কি।

সিওনতেককে নিয়ে মাতামাতি চলছে প্যারিসেও। র‌্যাংকিংয়ের ৫৪ নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করা এই পোলিশ বিস্ময় এর আগে কোনো পর্যায়েই কোনো শিরোপা জেতেননি। যেন চোখের পলকে সাফল্যের চূড়ায় ওঠে বসা।

ট্রফি জয়ের পর সিওনতেক বলেছেন, রাফায়েল নাদালকে প্রতি বছর ট্রফি উঁচিয়ে ধরতে দেখে বড় হয়েছি। সেই মঞ্চে এখন আমি নিজে দাঁড়িয়ে! বিশ্বাস হচ্ছে না। এমন কিছু আমার স্বপ্নেও ছিল না। এটা জীবন বদলে দেয়া অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, এখন আমার আসল চ্যালেঞ্জ এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা। মেয়েদের টেনিসে এটাই বড় সংকট। আমার মূল লক্ষ্যই ধারাবাহিক হওয়া, যা খুবই কঠিন।