ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী গুরুতর অসুস্থ

নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী গুরুতর অসুস্থ। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি লাইফসাপোর্টে আছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

৮৪ বছর বয়সী শওকত আলী কিডনি, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছেন।

শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে শওকত আলীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।