ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা, আ’লীগ নেতা নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল বারেক (৪৫)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টায় উপজেলার পালবাড়ি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন বারেক।

স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল বারেককে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।