ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকো ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহযোগী সংগঠন ইকো ছাত্র পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (আজ ৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির আহ্বায়ক বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুহাম্মদ জাকারিয়া, সদস্যসচিব মাও: আরিফুল ইসলাম মাহমুদী এবং যুগ্ম আহ্বায়ক মাও: মাহমুদ সিদ্দিকী, হাফেজ তারেক জামীল মনোনীত হয়েছেন।

ইকো মহাসচিব বলেন, এই আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন করে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

উল্লেখ্য, আজ লালবাগস্থ আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইকো ছাত্র পরিষদের জরুরী পরামর্শ সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর আমিনুল আম বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

এসময় উপস্থিত ছিলেন: আহমাদ শফী আশরাফী, সাদ আরাফাত, ওসামা হাফেজ্জী, আবরারুল হক আনোয়ার, মাহফুজুর রহমান, এমদাদুল্লাহ, সাঈদ আহমদ, তানভীর আহমদ, আহমাদুল্লাহ, শফিকুল ইসলাম প্রমুখ।