ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মানববন্ধন

শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মানববন্ধন করেছে ল থিংকারস সোসাইটি নামে একটি সংগঠন।

সোমবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিজয়ের পূর্বমুহূর্তে দেশের মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। যা বাঙালি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা আজ এখানে মানববন্ধনে সমবেত হয়েছি জাতির মেধাবী সন্তানদের স্মরণ করার জন্য। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন থেকে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আইনজীবী রওমান স্মিতা, সহ-সভাপতি আইনজীবী জেসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ জিসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।