ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরনির্বাচন: চতুর্থ ধাপের ভোট ১৪ ফেব্রুয়ারি

চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে ৫৬ পৌরসভার নির্বাচন অনুসঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার (৩ জানুয়ারি) সন্ধ‌্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি।

সচিব জানান, চতুর্থ ধাপের এই ৫৬ পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএমের মাধ্যমে ও বাকিড়গুলোয় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে৷ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ৷

১৪ ফেব্রুয়ারি যে ৫৬ পৌরসভায় ভোট
ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশংকাইল, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী (ইভিএম), তানোর ও তাহেরপুর, লালমনিরহাটের লালমনিরহাট (ইভিএম) ও পাটগ্রাম, নরসিংদীর নরসিংদী ও মাধবদী (ইভিএম), রাজবাড়ীর রাজবাড়ী (ইভিএম) ও গোয়ালন্দ, বরিশালের মুলাদী (ইভিএম) ও বানারীপাড়া, শেরপুরের শেরপুর (ইভিএম) ও শ্রীবরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম), নাটোরের বড়াইগ্রাম ও নাটোর, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবানের বান্দরবান (ইভিএম), বাগেরহাটের বাগেরহাট (ইভিএম), সাতক্ষীরার সাতক্ষীরা (ইভিএম), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম), কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম), চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ, কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী, পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা (ইভিএম), ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম) ও ফরিদগঞ্জ, মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোণার নেত্রকোণা (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া, রাঙ্গামাটির রাঙ্গামাটি (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, ময়মনসিংহের ফুলপুর (ইভিএম), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই, নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম), ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট পৌরসভা।