ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার করোনার ভ্যাকসিন নেওয়া উচিত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জীবনে অনেক টিকা নিয়েছি। করোনার এ টিকাও আলাদা কিছু না। করোনা মোকাবিলায় সবার করোনার ভ্যাকসিন নেওয়া উচিত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেনশন সেন্টারে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

করোনার টিকার গুজব বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘গুজব তো গুজবই। মহান মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সফল।’

টিকা গ্রহণ শেষে তিনি কিছু সময় অপেক্ষা করেন। এসময় তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোন পরিবর্তন অনুভব করছেন না বলেও জানান।