ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মহাপরিচালক মফিজুর রহমান মারা গেছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগাল ও প্রসিকিউশন) এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান মারা গেছন।
নিজ বাসায় গতকাল সোমবার রাত আড়াইটার দিকে মারা যান তিনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মফিজুর রহমান ভূঞা ১৩তম বি সি এস (বিচার) ব্যাচের কর্মকর্তা ছিলেন।