ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ বাড়ল

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল।

মাহবুব হোসেনের চুক্তির মেয়াদ বাড়িয়ে সোমবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এই মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে। এই নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।