ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার মো. জহুরুল হক কাজে যোগ দিয়েছেন।

বুধবার (১০ মার্চ) সকাল সোয়া ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আসলে তাদের কমিশন সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার অভ্যর্থনা জানান।

দুদক পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার বলেন, দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগে যোগ দেন।

দুদক চত্বরে নতুন চেয়ারম্যান ও কমিশনার একসঙ্গে প্রবেশ করেন। গত ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের নিয়োগ দেওয়া হয়।