ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক প্রকাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদ আহমেদের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তিনি ব্যক্তিগতভাবে ও অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলকে গভীর সমবেদনা জানান।