ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন

দৈনিক জনকণ্ঠ এর সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে প্রবীণ এ সাংবাদিকের বয়স হয়েছিল ৬৮ বছর।

তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। এ পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল।