করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র থেকে টিকা নেন তিনি।
প্রতিমন্ত্রী ৮ ফেব্রুয়ারি একই কেন্দ্র থেকে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত মোট ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৪৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।