ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে একুশে টিভির অফিস সহকারী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি একুশে টেলিভিশনের অফিস সহকারী ছিলেন।

কমলাপুর রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকালে ওই ব্যক্তি হেঁটে রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। লাশ উদ্ধার করে জিআরপি থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে।’