ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় ১৪২৮ নববর্ষ উপলক্ষে এ ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে বলা হয়, সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতারে সম্প্রচার করা হবে।