ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় একদিনে সর্বোচ্চ ১০২ জনের মৃত্যু

করোনায় একদিনে সর্বোচ্চ ১০২ জনের মৃত‌্যু হয়েছে। সবমিলিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৩৮৫ জনে। এ নিয়ে টানা তিন দিন করোনায় ১০০ এর বেশি মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ১২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।