ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে ঈদ উদযাপন করুন: পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে নিজের বাড়িতে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ পরামর্শ দেন।

ড. মোমেন বলেন, এবারও ঈদ করোনা মহামারির মধ্যে এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই ঈদ উদযাপন করুন। আপনারা যথাযথ সতর্কতা অবলম্বন করুন। কেননা বেঁচে থাকলে জীবনে আরো অনেক ঈদ উদযাপন করতে পারবেন।

তিনি আরো বলেন, ঈদের এ আনন্দের দিনে মাহে রমজানের সংযম, সিয়াম, পবিত্রতা ও উন্নত জীবনের আনন্দ সারাটি জীবনে হোক আপনার আমার চলার পাথেয়। উজ্জ্বল হোক, সুন্দর হোক, নন্দিত হোক আপনার যাত্রা পথ।