আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন মুন্সি আসাদুজ্জামান আসাদ। আজ মঙ্গলবার সকালে তিনি যোগদান করেন।
নড়াইলের সন্তান আসাদুজ্জামান আসাদ এর আগে চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা ও জীবননগর থানায় অফিসার ইনচার্জ হিবেসে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কর্মস্থল ঝিনাইদহের হরিনাকুন্ডু থানায় দায়িত্ব পালন শেষে আলমডাঙ্গা থানায় যোগদান করলেন।
আসাদুজ্জামান আসাদ জানান, থানা এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মুলে জিরো টলারেন্সের ঘোষনা দেন।