ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের টিকার প্রথম চালান

ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতে সিনোফার্মের টিকার ক্রয়কৃত প্রথম চালান আসতে পারে। ভালো অংকের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী।
এদিকে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা বাংলাদেশে আসে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়ার কার্যক্রম চলছে।
চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে।
কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দিবে বলে জানা যায়। পাশাপাশি চীনের সিনোফার্মের সঙ্গে এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে।