ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন

রাজধানীর মতিঝিল মধুমিতা হলের পেছনে গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বেলা ১১টা ৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ শেষে বিস্তারিত জানানো যাবে।

এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বাসে আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি বাস পুড়ে যায়।