ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে আরও ১৬ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন।