ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন বাড়বে কি না, জানা যাবে আজ

মহামারি করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ পর্যালোচনাসহ পরবর্তী করণীয় নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে কঠোর লকডাউন আরো বাড়ানো হবে কি না; সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে, সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিধিনিষেধ আরো বাড়ানো হবে কি-না এ ব্যাপারে আমরা একটি মিটিং করবো। তারপড় সিদ্ধান্ত নেয়া হবে।

করোনা সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।