ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধ টিকা নিতে ৩০ থেকে কমিয়ে সর্বনিম্ন ২৫ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার টিকা গ্রহণ নিবন্ধন ওয়েবসাইট ও অ্যাপ ‘সুরক্ষা’য় বিষয়টি যুক্ত করা হয়েছে।

 

এর আগে, দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরো বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। সেই সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়।

এরপর দ্বিতীয় দফায় কমিয়ে করা হয় ৪০ বছর। গত ৫ জুলাই তৃতীয় দফায় টিকাগ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। পরে গত ১৯ জুলাই চতুর্থ দফায় তা আরো কমিয়ে করা হয় ৩০ বছর।