ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি টিকা কিনছে বাংলাদেশ

চীনের সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ করোনার টিকা কিনছে বাংলাদেশ। এরই মধ্যে পরিশোধ করা হয়েছে দেড় কোটি ডোজ টিকার দাম।
বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৪৪ লাখ টিকা দেশে পৌঁছাবে চলতি মাসেই। এরমধ্যে আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ দেশে পৌঁছাবে। এ মাসের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকাও আসবে। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ টিকা।

তিনি আরো জানান, কোভ্যাক্সের বাইরেও চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা করোনার টিকা দেশে পৌঁছাবে।