গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগার-১ এর জেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রিতেশ চাকমা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন জানান, জেলার রিতেশ চাকমার করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, জেল সুপার হালিমা খাতুনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।