ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিস্থিতি অবনতি হলে ফের লকডাউন হতে পারে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনা পরিস্থিতি অবনতি হলে আবারো লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে আবারো বিধিনিষেধ দেওয়া হবে।

করোনাকালে যাদের চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী