ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ার এসএসসি-দাখিল পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে : ডিসির সন্তোষপ্রকাশ

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও দাখিল পরীক্ষাকেন্দ্র ডিসি রবিবার(৩ফেব্রুয়ারি) পরিদর্শনকালে সন্তোষপ্রকাশ করেছেন। নড়াইলের ডিসি আনজুমান আরা বলেছেন, নিয়ম-শৃঙ্খলা মেনে সতর্কতার সাথে পরীক্ষা গ্রহণ করতে হবে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব এস,এম হায়াতুজ্জামান জানান, রবিবার শিক্ষা বান্ধব ডিসি আমার কেন্দ্র পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেছেন। এসময় ইউএনও মুকুল কুমার মৈত্র, এ্যাসিল্যান্ড এম,এম আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুর রহমান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় কেন্দ্রের সচিব শেখ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। লোহাগড়া উপজেলায় ৬টি কেন্দ্রে সুষ্ঠ পরিবেশে কড়ানজরদারিতে এসএসসি ও দাখিল পরীক্ষা চলায় ডিসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ উপজেলায় ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা মিলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬০১। এস,এস,সি পরীক্ষার কেন্দ্র ৫টি, দাখিল পরীক্ষার কেন্দ্র ১টি।